সোমবার, ০৯ মার্চ ২০২৬

আয়না ও কাচের কালো ছোপ দূর করার সহজ উপায়

প্রকাশিত: ০৭:০৬, ০৯ মার্চ ২০২৬ |

অনেক সময় আয়না বা কাচের শো-কেসে কালো দাগ পড়ে যায়। সাধারণ ঘষাঘষিতে এই দাগ উঠতে চায় না, কারণ অনেক সময় আয়নার পেছনের রুপালি প্রলেপ (সিলভার কোটিং) নষ্ট হয়ে এই দাগ তৈরি হয়। তবে কিছু ঘরোয়া উপায়ে আপনি আয়না বা কাচকে আবার ঝকঝকে করে তুলতে পারেন। চলুন, জেনে নিই।

হালকা গরম পানি ও সাবান : প্রথমে হালকা গরম পানিতে কয়েক ফোঁটা লিকুইড সাবান মিশিয়ে নিন। একটি নরম মাইক্রোফাইবার কাপড় দিয়ে আয়নাটি আলতো করে মুছলে ধুলোবালি ও আঙুলের ছাপ সহজেই চলে যাবে।

ভিনেগার : সমান পরিমাণ সাদা ভিনেগার ও পানি মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। আয়নার ওপর স্প্রে করে নরম কাপড় দিয়ে মুছে ফেললে কাচ দ্রুত চকচকে হয়ে ওঠে।

বেকিং সোডা : কাচে জেদি দাগ থাকলে বেকিং সোডা ও পানির মিশ্রণ দিয়ে প্যাক তৈরি করে দাগের ওপর লাগান। এরপর আলতো করে মুছে নিন। তবে খেয়াল রাখবেন যেন কাচে আঁচড় না লাগে।

খবরের কাগজের ব্যবহার : কাচ বা শো-কেস মোছার পর শেষে শুকনো খবরের কাগজ দিয়ে ঘষলে পানির দাগ থাকে না এবং কাচ বেশি উজ্জ্বল দেখায়।

সিলভার লেয়ার নষ্ট হলে করণীয় : যদি কালো দাগগুলো আয়নার পেছনের রুপালি প্রলেপ উঠে যাওয়ার কারণে হয়, তবে তা ঘরোয়া উপায়ে পুরোপুরি তোলা সম্ভব নয়। সেক্ষেত্রে আয়নার পেছনে নতুন করে সিলভার কোটিং করাতে হবে অথবা আয়নাটি বদলে ফেলাই ভালো সমাধান।

সতর্কতা ও রক্ষণাবেক্ষণ:
১। আয়না বা কাচের ওপর বেশিক্ষণ পানি জমতে দেবেন না।
২। বাথরুমের আয়না ব্যবহারের পর প্রতিদিন শুকনো কাপড় দিয়ে মুছে রাখুন।
৩। নিয়মিত পরিষ্কার করলে আয়না দীর্ঘকাল নতুনের মতো উজ্জ্বল থাকে।

Mahfuzur Rahman

Publisher & Editor