আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে পূজা চেরী অভিনীত নতুন সিনেমা ‘দম’। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির টিজারে ভিন্ন এক লুকে দেখা গেছে পূজাকে। ছবিটির প্রচার–প্রচারণার মাঝেই ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় এসেছেন এই নায়িকা।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পডকাস্টে অংশ নিয়ে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন পূজা।
পূজা সিঙ্গেল নাকি এঙ্গেজড, এমন প্রশ্নের উত্তরে নায়িকা বলেন, “এখানে আমি সত্যিটাই বলব। আমি এনগেজড। এই প্রথম আমি কথাটা বললাম।
এই প্রসঙ্গে পূজা চেরী আরো বলেন, “আমি যার সঙ্গে এনগেজড, সে খুবই সাপোর্টিভ। মিডিয়ায় কাজ করা বা না–করা পুরোপুরি আমার ওপর ছেড়ে দিয়েছে। ইচ্ছে হলে কাজ করব, না চাইলে ছেড়ে দেব—এটা একান্তই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।”
এরপরই পূজার হাতে থাকা আংটিটি বাগদানের কি না প্রশ্ন করলে অভিনেত্রী উত্তর দেন, না।
এখনো পর্যন্ত ওরকম কিছুই হয়নি। হলে তো এই হাতে আংটি থাকতো (বাম হাত উঁচিয়ে দেখিয়ে)।
তাহলে কবে বিয়ে করছেন, এমন প্রশ্নের উত্তরে পূজা জানান, মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। পারিবারিকভাবেই বিয়ের আয়োজন হবে বলেও জানিয়েছেন তিনি। সময় হলে সবার সামনে জানিয়েই বিয়ে করতে চান।
Publisher & Editor