শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে দেখাতে হবে মার্কিন নাগরিকত্বের প্রমাণ

প্রকাশিত: ০৩:০৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ |

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে হলে ভোটারদেরকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এ সংক্রান্ত একটি বিল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। বিলটির নাম ‘সেভ আমেরিকা অ্যাক্ট’। মূলত ট্রাম্পের অভিশংসন এড়াতেই এ কৌশল নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। 

বুধবার বিলটি রিপাবলিকান নিয়ন্ত্রিত ২১৮-২১৩ ভোটে অনুমোদিত হয়েছে। পরবর্তী ধাপে বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য রিপাবলিকান-নেতৃত্বাধীন সিনেটে পাঠানো হবে। ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ বা ‘সেভগার্ড আমেরিকান ভোটার এলিজিব্লিটি’ নামে পরিচিত এই বিল অনুযায়ী, শুধু যুক্তরাষ্ট্রের বৈধ পাসপোর্ট বা জন্মসনদ দেখিয়ে যারা নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন তারাই অন্তর্বর্তী নির্বাচনে ভোট দিতে পারবে। ভোট দেওয়ার সময় ভোটারদের বৈধ ছবিসহ পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছ।

এছাড়া বিলে বলা হয়েছে, নিবন্ধন প্রক্রিয়ায় যদি এসব নিয়ম অমান্য করা হয় তবে নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে। বিলের পক্ষে রিপাবলিকানদের যুক্তি, এই নাগরিকত্ব যাচাই ভোটার প্রতারণা রোধের জন্য অপরিহার্য। 

ভারত-পাকিস্তান যুদ্ধে ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্পভারত-পাকিস্তান যুদ্ধে ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রে অনেকেই অবৈধভাবে ভোট দিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। এদিকে ডেমোক্র্যাটরা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। 

তাদের মতে, এই বিল মূলত রিপাবলিকানদের সুবিধা নিশ্চিত করবে। বিলটি লাখ লাখ ভোটারের ভোটাধিকারে প্রভাব ফেলবে এবং ট্রাম্পকে নির্বাচনি ক্ষমতা কেন্দ্রীভূত করার সুযোগ দেবে। বিলের কারণে বিবাহিত নারীরা যারা নাম পরিবর্তন করেছেন তাদের জন্য ভোট দেওয়া কঠিন হবে। আনুমানিক ৬ কোটি ৯০ লাখ নারী ও ৪ মিলিয়ন পুরুষের জন্মসনদ বর্তমান নামের সঙ্গে মেলে না। 

Mahfuzur Rahman

Publisher & Editor