শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৩:০৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়।

ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’

Mahfuzur Rahman

Publisher & Editor