মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ভোটে কারচুপি হয়, তিনটি নিয়ম বদলের দাবি ট্রাম্পের

প্রকাশিত: ০৬:৩৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬ |

নিজ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আমেরিকার নির্বাচনে কারচুপি ও চুরি হয়। তিনি মনে করেন, সারা বিশ্বের আমেরিকার নির্বাচনব্যবস্থা এখন হাসির খোরাক হয়ে উঠেছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, গত রবিবার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ‘সেইভ আমেরিকা অ্যাক্ট’ এর দাবি জানিয়েছেন। তার দাবি, এই ব্যবস্থাকে ঠিক না করলে আমাদের দেশটাই আর থাকবে না। এ বিষয়ে নিজ দল রিপাবলিকান পার্টির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার ডাক দেন। 

তিনি কংগ্রেসে নতুন বিল আনারও দাবি জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প মূলত তিনটি নিয়ম চালুর দাবি জানিয়েছেন। প্রথমত, ভোটার পরিচয়পত্র বাধ্যতামূলক করা। অর্থাত্ ভোট দেওয়ার সময় সবাইকে ভোটার আইডি কার্ড দেখাতে হবে। 

দ্বিতীয়ত, ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে হলে সশরীরে হাজির হয়ে আমেরিকান নাগরিকত্বের প্রমাণ দিতে হবে।

তৃতীয়ত, অসুস্থতা, বিশেষ অক্ষমতা, সেনাবাহিনীতে কর্মরত বা ভ্রমণের কারণ ছাড়া ডাকযোগে ভোট দেওয়া বা ‘মেইল-ইন ব্যালট’ ব্যবস্থা পুরোপুরি বন্ধ করতে হবে। উল্লেখ্য, চলতি বছরের ৩ নভেম্বর আমেরিকায় কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। 

Mahfuzur Rahman

Publisher & Editor