সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

‘বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বিংহ্যামটন’র আত্মপ্রকাশ 

সর্বসম্মতিক্রমে মইন ইউ আহমেদ সভাপতি ও আবু হানিফ সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রকাশিত: ০০:৩৪, ২৩ নভেম্বর ২০২৬ | ১১২

এন্ডিকট, নিউইয়র্ক | ২২ নভেম্বর ২০২৬: বৃহত্তর বিংহ্যামটন এলাকার বাংলাদেশি কমিউনিটির মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে নতুন সামাজিক সংগঠন ‘বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বিংহ্যামটন’।

রবিবার, ২২ নভেম্বর, এন্ডিকটের ওয়াশিংটন অ্যাভিনিউতে অনুষ্ঠিত এক বিশেষ সভায় উপস্থিত বিংহ্যামটন এলাকার বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনটির কার্যকরী কমিটি গঠন করা হয়।

দীর্ঘদিনের প্রস্তুতি, আলোচনা ও উদ্যোগের পর আয়োজিত এ সভায় সর্বসম্মতিক্রমে মইন ইউ আহমেদকে সভাপতি এবং আবু হানিফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন পদে দায়িত্ব বণ্টনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কার্যকরী কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:

    •    সভাপতি: মইন ইউ আহমেদ
    •    সাধারণ সম্পাদক: আবু হানিফ
    •    সাংগঠনিক সম্পাদক: আখলাস খান
    •    কোষাধ্যক্ষ: শাখাওয়াত হোসেন টিপু
    •    যুগ্ম কোষাধ্যক্ষ: বিপ্লব হাওলাদার
    •    যোগাযোগ সম্পাদক: জ্যাকসন মৃধা
    •    দপ্তর সম্পাদক: অসীম চক্রবর্তী
    •    নারীবিষয়ক সম্পাদক: সুশ্মিতা জামান
    •    আপ্যায়ন সম্পাদক: নাসির উদ্দিন
    •    সমাজকল্যাণ সম্পাদক: সজল বড়ুয়া
    •    সাংস্কৃতিক সম্পাদক: আশীষ
    •    ক্রীড়া সম্পাদক: সাইদুল ইসলাম

সংগঠনটির মূল লক্ষ্য বৃহত্তর বিংহ্যামটনের বাংলাদেশি কমিউনিটির সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা। একই সঙ্গে সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করা এবং কমিউনিটির সদস্যদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করাও সংগঠনটির অন্যতম উদ্দেশ্য।

“Strengthening Brotherhoods and Creating Better Communication with the Greater Binghamton Bangladeshi Community” — এই মূলমন্ত্রকে ধারণ করে সংগঠনটি এগিয়ে যেতে চায়।

নবগঠিত এ সংগঠন বৃহত্তর বিংহ্যামটনের বাংলাদেশি কমিউনিটির মধ্যে ঐক্য, পারস্পরিক আস্থা ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Mahfuzur Rahman

Publisher & Editor