রবিবার, ২২ নভেম্বর ২০২৬

গরু নিয়ে তিন দোকানের টানাটানি, মজায় আছেন বিংহ্যামটনবাসী!

প্রকাশিত: ২১:৪২, ২০ নভেম্বর ২০২৬ | ১৮৬

এন্ডিকটের ওয়াশিংটন অ্যাভিনিউতে বাংলাদেশি গ্রোসাসীতে গরুর মাংসের দাম নিয়ে চলছে যেন লাগামহীন প্রতিযোগিতা!

নিউইয়র্কের বৃহত্তর বিংহ্যামটন এলাকার বাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটির কাছে গরুর মাংস কেনাকাটা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে তিনটি স্থানীয় দোকানের দামের তুলনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যঙ্গাত্মক কার্টুনে দেখা যাচ্ছে, তিনটি দোকান তিন দিক থেকে গরুকে নিজেদের দিকে টানছে। আর গরুটির মুখে সবুজ ঘাস—চারদিকে দর্শকদের হাসাহাসি!

ছবিতে প্রদর্শিত দামের হিসাব অনুযায়ী:

    •    Deshi Halal Bazar: $4.49 প্রতি পাউন্ড।
    •    Halal Market: $3.99 প্রতি পাউন্ড।
    •    Six Broz: $3.59 প্রতি পাউন্ড।

ছবির হিসাবে সবচেয়ে কম দামে গরুর মাংস দিচ্ছে Six Bros। অন্যদিকে তিন দোকানের এই মূল্য প্রতিযোগিতা ক্রেতাদের জন্য কতটা সুবিধা নিয়ে আসবে, সেটিই এখন আলোচনার বিষয়।

এন্ডিকটের ১৮ Washington Avenue-তে Deshi Halal Bazar এবং ২৬ Washington Avenue-তে নতুন Halal Market and Fabrics অবস্থিত। নতুন Halal Market সম্প্রতি উদ্বোধনের পর ব্যাপক ক্রেতাসমাগমের খবরও স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। 

অন্যদিকে ৪৩ Washington Avenue-তে রয়েছে Six Broz Supermarket & Discount। google.com

সব মিলিয়ে গরুর মাংসের বাজারে এই প্রতিযোগিতা নিয়ে ক্রেতাদের মধ্যে হাস্যরসের পাশাপাশি দামের তুলনাও চলছে।

শেষ পর্যন্ত লাভ কার? দোকানদারদের, নাকি ক্রেতাদের? উত্তর দেবে বাজার!

Mahfuzur Rahman

Publisher & Editor