রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

শিয়াল আর ব্যাঙ

প্রকাশিত: ০২:০৫, ০৮ নভেম্বর ২০২৬ | ১৪

পুকুরপারে হতাশ হয়ে

শিয়াল বসে ভাবে,

খিদে পেটে ঘুরলে আমার

দিনগুলো কি যাবে?


ঝপাৎ করেই হঠাৎ শিয়াল

ঝাঁপ দিয়ে দেয় জলে,

সারা পুকুর ঘোলা করে

তুলল কলরোলে।


মাছ তো দূরে, মুখে শুধু

শেওলা-কাদায় ভরা,

শিয়াল দেখে ঠাট্টা করে

কাটছে ব্যাঙে ছড়া।

Mahfuzur Rahman

Publisher & Editor