বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

এন্ডিকটে ‘হালাল মার্কেট অ্যান্ড ফেব্রিকস’-এর গ্র্যান্ড ওপেনিং ১৩ নভেম্বর

প্রকাশিত: ১৯:৫৩, ০৩ নভেম্বর ২০২৬ | ১৪৫

এন্ডিকট, নিউইয়র্ক: নিউইয়র্কের গ্রেটার বিংহ‍্যামটনের এন্ডিকটে বাংলাদেশি মালিকানাধীন নতুন ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘Halal Market & Fabrics’। আগামী শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, সকাল ৯টায় প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির ঠিকানা ২৬ ওয়াশিংটন অ্যাভিনিউ, এন্ডিকট, নিউইয়র্ক ১৩৭৬০। এখানে হালাল মাংস, তাজা শাকসবজি ও ফলমূল, দুগ্ধজাত পণ্য, হিমায়িত খাবার, বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি গ্রোসারি, চাল, আটা-ময়দা, মসলা, ডাল, ক্যানজাত খাবারসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য পাওয়া যাবে।

এ ছাড়া রান্নাঘরের সামগ্রী, গৃহসজ্জার পণ্য, অফিস সরঞ্জাম, শিশুদের খেলনা, প্রসাধনী, পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী, স্ন্যাকস ও পানীয়সহ নানা ধরনের পণ্য রাখার কথা জানানো হয়েছে।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে প্রতিষ্ঠানটি বিশেষ মূল্যছাড় ও মেগা সেলের ঘোষণা দিয়েছে। পাশাপাশি ক্রেতাদের জন্য চালু করা হচ্ছে রিওয়ার্ডস পয়েন্টস প্রোগ্রাম, যার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটার পর পয়েন্ট ব্যবহার করে বিনামূল্যে পণ্য পাওয়ার সুযোগ থাকবে।

প্রচারপত্র অনুযায়ী, ১২০ ডলার বা তার বেশি কেনাকাটায় Pizza Doors-এর পক্ষ থেকে একটি হালাল পিজ্জা বিনামূল্যে দেওয়ার বিশেষ অফার রয়েছে। এ ছাড়া ১৯৯ ডলার বা তার বেশি কেনাকাটায় র‍্যাফেল ড্রয়ের টিকিট পাওয়া যাবে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখে লটারি ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পুরস্কারের তালিকায় রয়েছে স্বর্ণের নেকলেস, স্মার্টফোন, গিফট কার্ড, এয়ার ফ্রায়ার ও ইলেকট্রিক কেটলি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এন্ডিকট ও আশপাশের এলাকার পরিবারগুলোকে গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

যোগাযোগ: ৬০৭-২০৫-১৪৯৩

Mahfuzur Rahman

Publisher & Editor