মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল

প্রকাশিত: ০৫:৩৬, ০৩ নভেম্বর ২০২৬ | ১১

নিউইয়র্কের লং আইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বিয়ানীবাজার উপজেলা, পৌরসভার সুপাতলা গ্রামের বাসিন্দা এবং বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা প্রবীণ মুরব্বি আব্দুল খালিক (লালু)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি দুই ছেলে রেখে গেছেন। তাঁর ছেলেদের মধ্যে রিজু মোহাম্মদ বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক এবং আব্দুল কাদির লিপু বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সহসাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি।শহর খুঁজুন

শনিবার (৩১ অক্টোবর) লং আইল্যান্ডের জুইশ হাসপাতালে (Long Island Jewish Hospital) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্কের জ্যামাইকায় বসবাস করছিলেন।

আব্দুল খালিকের মৃত্যুতে বিয়ানীবাজার সমিতি এবং যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তাঁরা বলেন, আব্দুল খালিক (লালু) ছিলেন বিয়ানীবাজারের একজন শ্রদ্ধেয় প্রবীণ ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে প্রবাসে বিয়ানীবাজারবাসী একজন সম্মানিত মুরব্বিকে হারাল।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করা হয়।

Mahfuzur Rahman

Publisher & Editor