এশিয়া কাপ আর্চারিতে শক্তিশালী কাজাখস্তানকে বিধ্বস্ত করে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টের বড় ব্যবধানে পরাজিত করে গৌরবময় এই সাফল্য অর্জন করেন বাংলাদেশের আর্চাররা।
বাংলাদেশ দলের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন আব্দুর রহমান আলিফ, মো: সাগর ইসলাম ও আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইরাকের সোলাইমানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট ২০২৬, লেগ-২-এর রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টে প্রথম সেটে ৫০-৫৩ পয়েন্টে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেটে ৫৫-৫৪, তৃতীয় সেটে ৫৫-৫২ এবং চতুর্থ সেটে ৫২-৫১ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ দল।
চার সেটের লড়াই শেষে ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে স্বর্ণপদক জিতে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
এই সাফল্য বাংলাদেশের আর্চারির আন্তর্জাতিক অঙ্গনে অগ্রযাত্রার আরেকটি উল্লেখযোগ্য অর্জন। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে দলীয় সমন্বয়, আত্মবিশ্বাস ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন বাংলাদেশের আর্চাররা।
Publisher & Editor