শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

আলোর পাখি

প্রকাশিত: ০৬:৪৫, ২৩ অক্টোবর ২০২৬ | ৮

আমার গাঁয়ে জোছনা রাতে

চাঁদ হেঁটে যায় আমার সাথে

যখন আমি যাই যেদিকে

চাঁদও যেন যায় সেদিকে

সোনার বরণ চাঁদের আলো

দূর করে দেয় সকল কালো

নেই আকাশে মেঘের ভেলা

মধুর আলোয় করছি খেলা

ভাই-বোনেরা হয়েই সাথী

খেলাধুলায় আমরা মাতি

খেলেই কাটাই রাতের প্রহর

চাঁদ ছড়াবেই আলোর নহর।
 

ঠিক আমাদের সবুজ গ্রামে

সোনার রঙে জোছনা নামে

আকাশ যখন ফর্সা থাকে

আমরা ডাকি চাঁদ মামাকে

চাঁদ যেন ঠিক আলোর পাখি

নেই তো মোটেই চিনতে বাকি

আমরা যখন যাই যেদিকে

চাঁদও হাঁটে আজ সেদিকে

করছি না কেউ বকাঝকা

চাঁদ আমাদের পরম সখা।

Mahfuzur Rahman

Publisher & Editor