বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

চিংড়ির পুর দিয়ে বানাতে পারেন মোমো, দেখুন রেসিপি

প্রকাশিত: ০৬:৪১, ২২ অক্টোবর ২০২৬ | ১৮

ডো তৈরির উপকরণ
ময়দা ১ কাপ

কর্নফ্লাওয়ার সিকি কাপ

লবণ সিকি চা-চামচ

পানি পরিমাণমতো

তেল ১ চা-চামচ

প্রণালি
ময়দা, কর্নফ্লাওয়ার ও লবণ একসঙ্গে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে নরম ও মসৃণ ডো তৈরি করুন।

শেষে ১ চা-চামচ তেল মাখিয়ে ঢেকে ২০ মিনিট রেখে দিন।

চিংড়ির পুর তৈরির উপকরণ
চিংড়ি মাছ ৩০০ গ্রাম (খোসা ও রগ ছাড়ানো এবং ধুয়ে পানি শুকিয়ে নেওয়া)

আদাকুচি ১ টেবিল চামচ

রসুনকুচি ১ টেবিল চামচ

তিলের তেল ১ চা-চামচ

সয়া সস ১ চা-চামচ

সাদা গোলমরিচের গুঁড়া সিকি চা-চামচ

কর্নফ্লাওয়ার ১ চা-চামচ

ডিমের সাদা অংশ ১টি

চিনি ও লবণ স্বাদমতো

প্রণালি
চিংড়ি মাছের অর্ধেক অংশ একদম মিহি করে কিমা করে নিন এবং বাকি অর্ধেক অংশ ছোট ছোট টুকরা করে কাটুন।

একটি বাটিতে চিংড়ি, আদা–রসুনকুচি, সয়া সস, তিলের তেল, গোলমরিচ, কর্নফ্লাওয়ার, ডিমের সাদা অংশ, চিনি ও লবণ একসঙ্গে মেশান।

মিশ্রণটি চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন যতক্ষণ না আঠালো ও চটচটে হয়।

এবার এটি ঢাকনা দিয়ে ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন।

মোমো শিট নিয়ে পুর ভরে পছন্দমতো আকার দিয়ে স্টিম করে গরম-গরম পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor