উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে রোমাঞ্চকর জয়ের রাতে বড়সড় ধাক্কা খেল পিএসজি। ভয়াবহ চোটে মৌসুম শেষ দলটির আক্রমণভাগের মূল অস্ত্র জর্জিয়ান উইঙ্গার খিচা কাভারেস্খেইয়ার।
বার্সেলোনাকে ৪-২ গোলে হারানোর ম্যাচে ৫৯ মিনিটে ডান হাঁটুতে গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়েন কাভারেস্খেইয়া। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল টিম জানায়, তার ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) পুরোপুরি ছিঁড়ে গেছে। এই কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই ফরোয়ার্ডকে।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই ২৫ বছর বয়সী এই তারকার হাঁটুতে অস্ত্রোপচার করা হবে।
সাধারণত এ ধরনের বড় ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফিরতে ৯ মাসের মতো সময় লাগে,এতে কাভারেস্খেইয়ার জন্য মৌসুমটি এখানেই শেষ হয়ে গেল।
এছাড়া আরেক তারকা উসমান দেম্বেলেও চোট নিয়ে মাঠ ছেড়েছেন প্রথমার্ধেই। পরে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন দলের অধিনায়ক মার্কিনিওসও। তবে তাদের চোট নিয়ে গুরুতর নয় বলে জানিয়েছে ক্লাবটি।
Publisher & Editor