মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

কারিনা-কপিলের ব্যক্তিগত কথোপকথন ভাইরাল!

প্রকাশিত: ০৭:০২, ২০ অক্টোবর ২০২৬ | ১৪

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও কৌতুকশিল্পী কপিল শর্মার সামাজিক যোগাযোগমাধ্যমে কথোপকথন ঘিরে ভক্তদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। নেটফ্লিক্সের অনুষ্ঠান দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে কারিনার পর্ব প্রকাশের পর তাদের এই বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান সামনে আসে।

অনুষ্ঠানটিতে স্বামী ও অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে হাজির হয়েছিলেন কারিনা। পর্বটি প্রকাশের পর কপিল ইনস্টাগ্রামে কারিনা ও সাইফের সঙ্গে অনুষ্ঠানের অন্য সদস্যদের একটি সেলফি পোস্ট করেন।

ছবির ক্যাপশনে কপিল লেখেন, কারিনা ও সাইফের সঙ্গে একসঙ্গে এতটা আনন্দময় সময় কাটবে, তা তিনি ভাবেননি। সুন্দর ও মজার একটি পর্ব উপহার দেওয়ার জন্য তাদের ধন্যবাদও জানান তিনি।

পরে ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে কাপিলের প্রশংসা করেন কারিনা। তিনি লেখেন, ‘কপিল, তুমি অসাধারণ একজন তারকা। আমরাও তোমাকে অনেক ভালোবাসি।’

এরপর তাদের এই কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দুই তারকার আন্তরিক সম্পর্কের বিষয়টি নিয়ে ভক্তরাও নানা প্রতিক্রিয়া জানান।

অনুষ্ঠানটিতে কারিনা ও সাইফের ব্যক্তিগত জীবনের কিছু মজার ঘটনাও উঠে আসে। কথোপকথনের একপর্যায়ে কারিনা জানান, তাকে তিনটি ভিন্ন জায়গায় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সাইফ। জায়গাগুলো হলো মুম্বাই, গ্রিস ও প্যারিস। শেষ পর্যন্ত তিনি সাইফের প্রস্তাবে রাজি হন।

কারিনার এই কথা শুনে মজার ছলে সাইফ বলেন, মুম্বাইতেই প্রস্তাবটি গ্রহণ করলে তার অনেক টাকা বেঁচে যেত।

Mahfuzur Rahman

Publisher & Editor