শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাইফের জোড়া আঘাত, টাইগার শিবিরে স্বস্তি

প্রকাশিত: ১০:৫১, ১৭ অক্টোবর ২০২৬ | ৯

অবশেষে ভাঙল জুটি। তার আগেই ১৫০ রানের পার্টনারশিপ গড়েছেন ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিন। তাদের জুটি বাংলাদেশ দলের জন্য মাথাব্যথার কারণ হয়ে গিয়েছিল। দুজনেই ফিফটি তুলে নেন।

সেঞ্চুরির স্বপ্ন দেখতে শুরু করা টেলর ফেরেন ১০১ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৮১ রান করে। দুর্দান্ত ব্যাটিংয়ের পরও ১৯ রানেরে আক্ষেপ নিয়ে ফেরেন টেলর। টুকটাক বোলিং করা অফ স্পিনার সাইফ হাসানের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক।

টেলর আউট হওয়ার পর মাঠে নেমে সুবিধা করতে পারেননি জিম্বাবুয়ের বর্তমান অধিনায়ক সিকান্দার রাজা। তিনি ৫ বলে মাত্র ৪ রান করে সাইফ হাসানের দ্বিতীয় শিকারে পরিনত হন। তার বিদায়ের মধ্য দিয়ে ১৮২ রানে পঞ্চম উইকেট হারায় জিম্বাবুয়ে।

শনিবার সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে দিদেশৗয় সিরিজ। এই সিরিজে খেলবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। 

আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামি টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় তারা।

ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ব্রায়ান বেনেটকে এলবিডব্লিউ করে ফেরান তাসকিন। ৪.১ ওভারে আরেক ওপেনার বেন কারানও তাসকিনের বলে এলবিডব্লিউ হন।

সপ্তম ওভারের শেষ বলে দলীয় ২৪ রানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তাফাদজা সিগা। আজকের এই অভিষেক হয় তার। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ১৫ বলে ১৬ রান করে ফেরেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সিগা আউট হওয়ায় জিম্বাবুয়ে আরও কোণঠাসা হয়ে পড়ে।

পাওয়ার প্লের ১০ ওভারের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান। এরপর দলের হাল ধরেন ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিন। তারা ১৭৬ বলে ১৫০ রানের জুুটি গড়েন। 

৭২ রানে ব্যাট করছেন ক্রেগ আরভিন। তাকে সঙ্গ দিচ্ছেন নতুন ব্যাটসম্যান ওয়েসলি মাধেভেরে। ৩৯ ওভারের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ১৮৮ রান।

Mahfuzur Rahman

Publisher & Editor