নিউইয়র্কের বিভিন্ন এলাকায় ধারাবাহিক সাফল্যের পর এবার ওজনপার্কে নতুন শাখা চালু করেছে বাংলাদেশি খাবারের জনপ্রিয় প্রতিষ্ঠান ‘খলিল বিরিয়ানি হাউস’। গত ২ অক্টোবর ব্রুকলিনের ২৭৮৮ পিটকিন অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে নতুন শাখাটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। দোয়া পরিচালনা করেন ইসলামিক স্কলার ড. রুহুল আমিন। পরে প্রতিষ্ঠানের ডিরেক্টর জাহেদ আহমেদ, মোহাম্মদ তোফায়েল আহমেদ ও শেফ খলিলুর রহমান অতিথি এবং কমিউনিটি নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ফিতা কেটে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব, শুভানুধ্যায়ীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অতিথি ও গ্রাহকেরা এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন দেশীয় খাবারের স্বাদ নেন এবং নতুন শাখার পরিবেশ ও সেবা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
উদ্যোক্তারা জানান, ওজনপার্ক ও আশপাশের এলাকায় উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। স্থানীয় বাসিন্দাদের দেশীয় খাবারের চাহিদা এবং ক্রমবর্ধমান গ্রাহকসংখ্যার বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন শাখা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।ইতিহাস পড়ুন
তারা বলেন, নতুন শাখায় হালাল, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত বাংলাদেশি খাবার পরিবেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। খাবারের স্বাদ ও গুণগত মান অক্ষুণ্ন রাখার পাশাপাশি গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
উদ্যোক্তারা আরও বলেন, শুধু বাংলাদেশি কমিউনিটি নয়, নিউইয়র্কের অন্যান্য কমিউনিটির মানুষের কাছেও বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ পৌঁছে দিতে তারা আগ্রহী। নিউইয়র্কের বহুজাতিক খাদ্যসংস্কৃতিতে বাংলাদেশি খাবারের পরিচিতি আরও বিস্তৃত করতে নতুন শাখাটি ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। এ রেষ্টুরেন্টটিতে ফ্রি ডেলিভারীর ব্যবস্থা রয়েছে। শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ ছাড়।ইতিহাস পড়ুন
স্থানীয় প্রবাসীরাও নতুন শাখা চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ওজনপার্ক ও আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য এটি দেশীয় খাবার উপভোগের নতুন একটি সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে খাবারের মান, স্বাদ ও সেবার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গ্রাহকদের প্রত্যাশা পূরণ করবে বলেও তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, শেফ খলিলুর রহমানের প্রতিষ্ঠিত ‘খলিল বিরিয়ানি’ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি খাবারের একটি পরিচিত ব্র্যান্ড হিসেবে গড়ে উঠেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখায় ঐতিহ্যবাহী বাংলাদেশি বিরিয়ানির পাশাপাশি তেহারি, বিভিন্ন ধরনের মাংস, মাছ, সবজি, কাবাব, সমুচাসহ নানা দেশীয় খাবার পরিবেশন করা হয়। নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি অন্যান্য কমিউনিটির মধ্যেও এসব খাবারের জনপ্রিয়তা রয়েছে।
Publisher & Editor