সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বিটরুট দিয়ে বানাতে পারেন মজাদার কাবাব, রেসিপি দেখুন

প্রকাশিত: ০৬:৪১, ০৫ অক্টোবর ২০২৬ | ১৩

উপকরণ
বড় আকারের বিটরুট ২টি (গ্রেট করা)

ভেজে নেওয়া বেসন ১ কাপ

পেঁয়াজকুচি ১ টেবিল চামচ

কাঁচা মরিচকুচি ১ টেবিল চামচ

আদাবাটা ১ চা-চামচ

রসুনবাটা ১ চা-চামচ

ধনেপাতাকুচি ২ টেবিল চামচ

মরিচগুঁড়া আধা চা-চামচ

জিরাগুঁড়া আধা চা-চামচ

লবণ স্বাদমতো

লেবুর রস ১ চা-চামচ

জলপাই তেল ভাজার জন্য

প্রণালি
গ্রেট করা বিটরুট একটি পাত্রে নিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন।

বেসন শুকনা প্যানে হালকা আঁচে ২-৩ মিনিট ভেজে নিন, যাতে কাঁচা গন্ধ চলে যায়।

এবার একটি পাত্রে বিটরুট, ভাজা বেসন, পেঁয়াজকুচি, কাঁচা মরিচকুচি, আদা-রসুনবাটা, ধনেপাতা, জিরা ও মরিচগুঁড়া, লবণ এবং লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নিন।

মিশ্রণ থেকে পরিমাণমতো নিয়ে গোল বা চ্যাপটা কাবাবের আকার দিন। প্যানে অল্প জলপাই তেল গরম করে নিন।

মাঝারি আঁচে কাবাবগুলো দুই পাশ থেকে সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিন।

ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে পুদিনার চাটনি বা টমেটো সসের সঙ্গে গরম-গরম পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor