শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সকালে এই ৮ অভ্যাসে বদলে যাবে আপনার দিন

প্রকাশিত: ০৩:৪৫, ০৩ অক্টোবর ২০২৬ | ১৫

সকালের শুরুটা কেমন হচ্ছে, তার প্রভাব পড়ে পুরো দিনের কাজকর্ম ও মনের ওপর। ঘুম থেকে উঠেই কয়েকটি ছোট অভ্যাস দিনের শুরুটাকে আরো গোছানো করতে পারে।

শরীরকে সক্রিয় রাখা থেকে শুরু করে দিনের কাজের পরিকল্পনা—সকালের এই ৮ অভ্যাস আপনাকে দিনটা সুন্দরভাবে শুরু করতে সাহায্য করতে পারে।

১. ঘুম থেকে উঠেই পানি পান করুন
রাতের ঘুমের পর শরীর কিছুটা পানিশূন্য হয়ে থাকে। তাই ঘুম থেকে ওঠার পরই পানি পান করে দিন শুরু করতে পারেন। এতে শরীরে পানির চাহিদা পূরণে সহায়তা করবে।

২. বিছানা গুছিয়ে নিন
ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নেওয়া ছোট একটি কাজ হলেও এটি দিনের শুরুতেই একটি কাজ সম্পন্ন করার অনুভূতি দিতে পারে। এতে ঘরও গোছানো থাকে, মনও কিছুটা ফুরফুরে লাগে।

৩. শরীরকে সক্রিয় করুন
সকালে হালকা হাঁটা, স্ট্রেচিং বা সহজ কিছু শরীরচর্চা করতে পারেন। এতে শরীর ঘুমঘুম ভাব কাটিয়ে সক্রিয় হতে সাহায্য করবে।

৪. দিনের গুরুত্বপূর্ণ কাজগুলো ঠিক করুন
সকালে দিনের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি তালিকা করে নিন। কোন কাজ আগে করবেন এবং কোনটি পরে—সেটি ঠিক করে নিলে সময়কে আরও ভালোভাবে কাজে লাগানো সহজ হতে পারে।

৫. কিছুক্ষণ মনোযোগ দিয়ে নিজের সঙ্গে সময় কাটান
কয়েক মিনিট নীরবে বসা, গভীর শ্বাস নেওয়া, প্রার্থনা বা মেডিটেশনের মতো অভ্যাস দিনের শুরুতে মনকে শান্ত রাখতে সাহায্য করতে পারে। একসঙ্গে অনেক কিছু নিয়ে ভাবার পরিবর্তে কিছুটা সময় নিজের জন্য রাখুন।

৬. সকালের আলোতে কিছুটা সময় কাটান
সকালের প্রাকৃতিক আলো শরীরের ঘুম ও জাগরণের স্বাভাবিক ছন্দ ঠিক রাখতে সাহায্য করে।

তাই সম্ভব হলে সকালে কিছুক্ষণ বাইরে বা জানালার পাশে প্রাকৃতিক আলোতে থাকুন।
৭. পুষ্টিকর নাশতা করুন
সকালের নাশতা এড়িয়ে না গিয়ে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন। ডিম, ফল, দই, শস্য বা অন্যান্য পুষ্টিকর খাবার দিয়ে সহজ একটি নাশতা করা যেতে পারে।

৮. ঘুম থেকে উঠেই ফোনে ব্যস্ত হবেন না
সকালে চোখ খুলেই সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল বা নানা নোটিফিকেশনে ব্যস্ত হয়ে পড়লে দিনের শুরুতেই মনোযোগ অন্যদিকে চলে যেতে পারে। তাই সম্ভব হলে দিনের প্রথম কিছুটা সময় ফোন থেকে দূরে থাকুন।

প্রতিদিন সব অভ্যাস একসঙ্গে শুরু করার প্রয়োজন নেই। নিজের রুটিন অনুযায়ী ধীরে ধীরে এগুলো অভ্যাসে পরিণত করলেই সকালের সময়টা আরও গোছানো ও কার্যকর হয়ে উঠতে পারে।

Mahfuzur Rahman

Publisher & Editor