শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৩:২৩, ০৩ অক্টোবর ২০২৬ | ১৭

ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২ অক্টোবর) হোয়াইট হাউস ছাড়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিচ্ছি না।’ এমন নিষেধাজ্ঞা দেওয়ার ইচ্ছা তার কখনোই ছিল না।

এর আগে জি-৭ নেতারা আগামী চার মাসে জরুরি মজুত থেকে সর্বোচ্চ ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার বিষয়ে একমত হন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বয়ে এসব জ্বালানি সরবরাহ করা হবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানান, জি-৭ নেতারা সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়া হবে।

জ্বালানি সরবরাহ বাড়াতে নিজেদের মধ্যে রপ্তানিতে কোনো বাধা না দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন জি-৭ নেতারা। পাশাপাশি শোধনাগারগুলোর রক্ষণাবেক্ষণ ও উৎপাদন কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে জ্বালানির সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

Mahfuzur Rahman

Publisher & Editor