শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

কক্সবাজারে মিষ্টি জান্নাত, বিশেষ ট্যুর ঘিরে জমছে উত্তেজনা

প্রকাশিত: ০৭:৪২, ০২ অক্টোবর ২০২৬ | ১৪

ঢালিউডের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত ২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে অভিষেক হয়। এ সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন অভিনেতা বাপ্পি চৌধুরী। এরপর ২০১৫ সালে ‘চিনি বিবি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন মিষ্টি জান্নাত। 

এ সিনেমাটিতে তার অভিনয় সিনেমাপ্রেমী দর্শকদের নজর কাড়ে। পরবর্তী সময়ে আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। মিষ্টি জান্নাত শুধু অভিনয়েই সীমাবদ্ধ নয়। সিনেমার পাশাপাশি চিকিৎসা পেশার সঙ্গেও জড়িত। ফলে বিনোদন জগতে তার পরিচিতি কিছুটা হলেও ভিন্নমাত্রা রয়েছে।

অভিষেকের পর থেকেই ঢালিউডে নিজের অবস্থান তৈরি করতে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন মিষ্টি জান্নাত। বিভিন্ন সময় নিজের ব্যক্তিজীবন, কাজ ও নানা বিষয় নিয়ে কথা বলে আলোচনায় আসেন তিনি। 

সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় নানা মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে নেটিজেনদের বিতর্কের মুখে পড়েন অভিনেত্রী মিষ্টি জান্নাত। বিশেষ করে এমনকি কিং খান শাকিবকে নিয়ে নেটিজেনদের বিতর্কের মধ্যে পড়েন তিনি। এবার কক্সবাজার গেলেন অভিনেত্রী। ‘এক্সক্লুসিভ অ্যাচিভমেন্ট ট্যুর’-এ অংশ নিতে এখন কক্সবাজারে মিষ্টি জান্নাত।

জানা গেছে, আজ শুক্রবার (২ অক্টোবর) কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এক্সক্লুসিভ অ্যাচিভমেন্ট ট্যুর’। পূর্বাচল মেট্রো সিটি লিমিটেড আয়োজিত এই ট্যুরে অংশ নেবেন মিষ্টি জান্নাত। কক্সবাজারের মনোরম পরিবেশে আয়োজিত এ ট্যুরে অভিনেত্রীর অংশগ্রহণে বাড়তি আকর্ষণ তৈরি হয়েছে। 

তবে সেখানে তার অংশগ্রহণের ধরন কিংবা নির্দিষ্ট কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। যদিও আয়োজন ঘিরে এরই মধ্যে অংশগ্রহণকারীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা।

Mahfuzur Rahman

Publisher & Editor