শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ইসরাইলে বিমান বিধ্বস্ত

প্রকাশিত: ০৭:২১, ০২ অক্টোবর ২০২৬ | ১৫

উত্তর ইসরাইলে একটি ছোট প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকালে কাফর কারা এলাকার কাছে ৬৫ নম্বর মহাসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে তা দ্রুত আশপাশের বাড়ির দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। খবর পেয়ে হাদেরার দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। নিরাপত্তার কারণে পুলিশ তাৎক্ষণিকভাবে ৬৫ নম্বর মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের কর্মীরা ৩৪ বছর বয়সি এক আহত ব্যক্তিকে উদ্ধার করে মাঝারি অবস্থায় হাসপাতালে পাঠান। তার শরীরে আগুনে পোড়ার ক্ষত রয়েছে। তবে বিমানের ভেতরে আটকে পড়া অন্য যাত্রীকে আর বাঁচানো সম্ভব হয়নি। উদ্ধারকর্মীরা পরে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

সূত্র: জেরুজালেম পোস্ট।

Mahfuzur Rahman

Publisher & Editor