বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বাঘ করেছে রাগ

প্রকাশিত: ০২:২৬, ০১ অক্টোবর ২০২৬ | ১৫

হঠাৎ করে গাঁয়ে এলো

বাদাবনের বাঘ

পালাও সবাই তাড়াতাড়ি

বাঘের অনেক রাগ।
 
গাঁয়ের মোড়ল বেরিয়ে এলো

বসে গেছে স্বর

বাঘের ভয়ে মোড়ল মশাই

কাঁপছে থরথর।
 

‘দোহাই জনাব, শান্ত হোন

করুন আমায় ক্ষমা’

বাঘ বলল, ‘খামোশ! ব্যাটা

পাপ করেছ জমা।’
 

‘তোমরা মানুষ সেরা জীব

জানি মানবিক

কিন্তু তোমরা বন কাটছ

তাই তোমাদের ধিক!’
 

‘ভালো করে শুনে রাখো

দিচ্ছি এবার ছাড়

আর কোনো দিন না শুনেছি

বন করছ উজাড়।’

Mahfuzur Rahman

Publisher & Editor