আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৩ ব্যাচের পুনর্মিলনী সম্পন্ন হয়েছে।
স্মৃতির টানে প্রাণের আঙিনায়-দীর্ঘ ৩৪ বছর পর আবারও কৈশোরের প্রাণোচ্ছল মেলবন্ধনে কিছুটা সময়ের জন্যে ফিরে যেতে আয়োজন করা হয়েছে সুনামধন্য বিদ্যাপীঠ সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয় এসএসসি ৯৩ ব্যাচের পুণর্মিলনী অনুষ্ঠান ।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত ৯৩ ব্যাচের সবার উপস্থিতিতে, আনন্দঘন পরিবেশে প্রাণভরে আড্ডা আর স্কুলজীবনের সুখস্মৃতি রোমন্থনে কিছুটা সময়ের জন্য সবাই ফিরে যান প্রাণের স্মৃতিময় ক্যাম্পাসে। পাশাপাশি শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করেন প্রাণপ্রিয় শিক্ষকদেরকে।
মিলনমেলার প্রধান আকর্ষণ ছিলো যুক্তরাজ্যে বসবাসরত বিদ্যালয়ের প্রাক্তন আলোকিতজনদের উপস্থিতি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) লন্ডনের একটি অভিজাত হলরুমে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে স্মৃতিচারণ পর্ব যৌথভাবে পরিচালনা করেন সাজিদুর রহমান ও সুহেল আহমেদ।
লন্ডনের এই পুনর্মিলনী অনুষ্ঠানে ৯৩ ব্যাচের মধ্য থেকে স্মৃতিচারণ করেন শেখ রেজওয়ানুর রহমান, কয়ছর মিয়া, রয়েছ মিয়া, আলী আকবর, হিফজুর রহমান, রায়েছ মিয়া, সোয়েব আহমদ, মল্লিক মোসলেহ উদ্দিন মিটু, লুৎফর রহমান মেরাজ, আব্দুল মুমিত নিজাম, শাহেদ ইমরান, ওমর শরীফ পিয়ার, সৈয়দ শাহীন ও শেখ তাহের প্রমুখ।
অন্যান্যের মধ্যে স্মৃতিচারণে অংশ নেন-উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী মুখ, রাজনীতিবিদ সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মুহাদ্দিস আহমেদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ আবুল কাসেম, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারি বিশিষ্ট শিক্ষানুরাগী মল্লিক শাকুর ওয়াদুদ, আইনজীবী সৈয়দ শাহীন আহমেদ, সাংবাদিক সৈয়দ আনাস পাশা, সাংবাদিক সৈয়দ জহরুল হক, যুবরাজনীতির আলোকিত ব্যক্তিত্ব মো. তারিফ আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী মুখ শাহ আলম কোরেশী, সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লন্ডনের সাবেক সভাপতি সৈয়দ তারেক আহমেদ ও বর্তমান সভাপতি সৈয়দ আশফাক আহমেদ, সদ্য সাবেক সভাপতি জিয়াউল ইসলাম সৈয়দ, ছড়াকার হিলাল সাইফ, মাহবুবুর রহমান কোরেশী ও সৈয়দ জামিল প্রমুখ।
স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৩ ব্যাচের এরকম উদ্যোগকে ব্রিটেনের বুকে প্রাক্তন শিক্ষার্থীদের মহামিলনের একটি প্রাথমিক অধ্যায়। বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী শরীফ আহমেদ, আবু আহমেদ মসকুর, মজনু সাবের, কামরুল ইসলাম, রফিকুল হাসান হিরণ, সৈয়দ হোসেন আহমেদ, সৈয়দ সুমন, সৈয়দ সাকির প্রমুখ।
Publisher & Editor