বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রেকর্ড রান করে আবারও হারল উইন্ডিজ

প্রকাশিত: ০২:০৯, ০১ অক্টোবর ২০২৬ | ১১

রেকর্ড রান করে ফের হেরে গেলো ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দল। ভারতের বিপক্ষে গুয়াহাটিতে তিন সেঞ্চুরিতে ৪০৫ রান করেও ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারে সফরকারীরা।

গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জঙ্গুর সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৪০৫ রানের রেকর্ড গড়ে ক্যারিবীয়রা। ওয়ানডে ক্রিকেটে এটাই তাদের সর্বোচ্চ রানের স্কোর।

একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান করেও ওয়েষ্ট ইন্ডিজ হেরে যায়। এর আগে ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৯ রান করেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ক্যারিবীয়রা। সেই ম্যাচে তারা ৪১৯ রানের টার্গেট তাড়ায় ২৯ রানে হেরে যায়।

৩০০ বলে ৪০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৬১ বলে ২৫৫ রানের জুটি গড়েন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। এই জুটিতে দুজনেই সেঞ্চুরি তুলে নেন। রোহিত শর্মা ৭৫ বলে ১০টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ১০১ রান করে ফেরেন।

রোহিত ফিরলেও ডাবল সেঞ্চুরি হাঁকান অধিনায়ক শুভমান গিল। তিনি ৬২ বলে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি হাঁকান। এরপর ১১৯ বলে ২৪টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ১৩৩ বল মোকাবেলা করে ২৬টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ২২৩ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩৭ বলে ৩১ রানে অপরাজিত থাকেন ঋতুরাজ গায়কোয়াড়।

Mahfuzur Rahman

Publisher & Editor