মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস না থাকলেও রাঁধা যায় জাফরানি বাটার চিকেন রাইস বোল, দেখুন রেসিপি

প্রকাশিত: ০৯:১৭, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৬

উপকরণ
সেদ্ধ করা বাসমতী চাল: ৩ কাপ

কিউব করে কাটা হাড়ছাড়া মুরগি: ৩০০ গ্রাম

আদাবাটা: ১ টেবিল চামচ

রসুনবাটা: ১ টেবিল চামচ

টমেটো পেস্ট: ২ টেবিল চামচ

লবণ: স্বাদমতো

মাখন: ২ টেবিল চামচ

ফ্রেশ ক্রিম: আধা কাপ

জাফরান: ১ চিমটি

গরম তরল দুধ: ২ টেবিল চামচ

চিনি: ১ চা-চামচ

গরমমসলার গুঁড়া: আধা চা-চামচ

সাজানোর জন্য ধনেপাতাকুচি: সামান্য

প্রণালি
মাইক্রোওভেনে দেওয়া যাবে, এমন একটি বাটিতে মুরগি, আদা-রসুনবাটা, টমেটো পেস্ট ও লবণ একসঙ্গে মিশিয়ে হাই পাওয়ারে ৬ মিনিট রান্না করুন।

এরপর বাটি বের করে মাখন, ফ্রেশ ক্রিম, জাফরান-ভেজানো দুধ, চিনি ও গরমমসলার গুঁড়া মিশিয়ে আবার হাই পাওয়ারে ৩ মিনিট রান্না করুন।

এবার পরিবেশনের পাত্রে সেদ্ধ করা বাসমতী চাল নিয়ে তার ওপর মুরগি ছড়িয়ে দিন এবং ২ মিনিট গরম করুন।

শেষে ধনেপাতা কুচি ও সামান্য মাখন দিয়ে গরম-গরম পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor