ওয়াশিংটন: অপরাধে দণ্ডিত বা ফৌজদারি মামলায় অভিযুক্ত নন—এমন অনথিভুক্ত অভিবাসীদের গ্রেফতার না করার সাময়িক নির্দেশ দেওয়া হয়েছিল বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ICE-এর গ্রেফতার ও বহিষ্কার নীতিতে কোনো আনুষ্ঠানিক পরিবর্তন হয়নি।
ডেইলি ওয়্যারের প্রতিবেদনে কয়েকজন ICE কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, মাঠপর্যায়ে গুরুতর অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিদের গ্রেফতারকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে প্রশাসন জানায়, এ নিয়ে মাঠপর্যায়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল এবং বিষয়টি স্পষ্ট করতে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসনের বক্তব্য অনুযায়ী, ফৌজদারি রেকর্ড না থাকলেও কোনো অনথিভুক্ত অভিবাসী স্বয়ংক্রিয়ভাবে ICE-এর গ্রেফতার বা বহিষ্কার কার্যক্রম থেকে অব্যাহতি পাচ্ছেন না।
Publisher & Editor