‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার হাতে টেইলর সুইফট (বাঁয়ে); ডানে সঞ্চালক হিপহপ তারকা স্নুপ ডগ। এমটিভির ‘ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস’’ (ভিএমএ)-এর কদর বিশ্বজুড়ে। সংগীতের অন্যতম মূল্যবান পুরস্কার এটি। রবিবার রাতে (বাংলাদেশ সময় সোমবার ভোরে) লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে দেওয়া হয়েছে ৪৩তম ভিএমএ অ্যাওয়ার্ডস।
এতে সর্বোচ্চ পুরস্কার ‘ভিডিও অব দ্য ইয়ার’ জিতে নিলেন পপ সেনসেশন টেইলর সুইফট। ‘দ্য ফেইট অব অফেলিয়া’ গানের জন্য তিনি পুরস্কারটি পেয়েছেন। এ নিয়ে মোট ছয়বার পুরস্কারটি পেলেন সুইফট।
শুধু তাই নয়, ভিএমএ-তে প্রথমবারের মতো চালু করা হয়েছে ‘আর্টিস্ট ডিরেক্টর সম্মাননা’; সেটিও পেয়েছেন সুইফট। ফলে নতুন এক ইতিহাসও গড়লেন এই তারকা।
ভিএমএ-র ৪৩তম আসরে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছেন ম্যাডোনা-৭টি। ১৩টি মনোনয়ন পেয়ে আর্টিস্ট অব দ্য ইয়ার, সেরা ড্যান্সসহ গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো নিজের করে নিয়েছেন পপকুইন।
আর্টিস্ট অব দ্য ইয়ারসহ সর্বোচ্চ ৭টি পুরস্কার পেয়েছেন ম্যাডোনা
এবারের আসর সঞ্চালনা করেছেন তুমুল জনপ্রিয় হিপহপ তারকা স্নুপ ডগ। এই প্রথম তিনি ভিএমএ সঞ্চালনা করলেন। অতীতে ১৩বার মনোনয়ন এবং তিনবার পুরস্কার জিতেছেন তিনি। পারফর্মও করেছিলেন বহুবার। তবে উপস্থপনার কাজটি সামলেছেন এই প্রথম।
এক নজরে ভিএমএ ২০২৬-এর বিজয়ীরা :
ভিডিও অব দ্য ইয়ার : টেইলর সুইফট (দ্য ফেইট অব অফেলিয়া)
বেস্ট নিউ আর্টিস্ট : সিয়েনা স্পাইরো
বেস্ট ড্যান্স : ম্যাডোনা (কনফেশনস ২-দ্য ফিল্ম)
আর্টিস্ট অব দ্য ইয়ার : ম্যাডোনা
বেস্ট কোলাবরেশন : ম্যাডোনা ও সাবরিনা কার্পেন্টার (ব্রিং ইউর লাভ)
বেস্ট পপ : লিসা (ড্রিম)
সং অব দ্য ইয়ার : বিটিএস (সুইম)
বেস্ট হিপ-হপ : কার্ডি বি ফিচারিং কেহলানি ‘সেইফ’
বেস্ট আরঅ্যান্ডবি : ব্রুনো মারস (আই জাস্ট মাইট)
বেস্ট অল্টারনেটিভ : অলিভিয়া রদ্রিগো (দ্য কিউর)
বেস্ট ল্যাটিন : ব্যাড বানি (নুয়েভায়োল)
বেস্ট কে-পপ : বিটিএস (সুইম)
বেস্ট কান্ট্রি : এলা ল্যাংলি (চুজিন টেক্সাস)
বেস্ট ডিরেকশন : টেইলর সুইফট (ওপালাইট)
বেস্ট আর্ট ডিরেকশন : পিঙ্কপ্যান্থারিজ
বেস্ট সিনেমাটোগ্রাফি : ম্যাডোনা (কনফেশনস ২-দ্য ফিল্ম)
বেস্ট এডিটিং : সাবরিনা কার্পেন্টার (হাউজ ট্যুর)
বেস্ট কোরিওগ্রাফি : ম্যাডোনা (কনফেশনস ২-দ্য ফিল্ম)
বেস্ট ভিজ্যুয়াল ইফেক্টস : আরিয়ানা গ্রান্ডে (হেইট দ্যাট আই মেড ইউ লাভ মি)
Publisher & Editor