সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে নওরিন মাহমুদ ও জুনেল আহমেদের গায়ে হলুদ ও নিকাহ সম্পন্ন

প্রকাশিত: ২০:০১, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ২৭

নিউইয়র্ক প্রতিনিধি:
বাঙালি ঐতিহ্য ও পারিবারিক আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে নওরিন মাহমুদ ও জুনেল আহমেদের গায়ে হলুদ ও নিকাহ অনুষ্ঠান। ২৫ ও ২৬ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এসব অনুষ্ঠানে পরিবারের সদস্য, স্বজন ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

২৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় Fresh Meadows-এর Shirazi Cafe-তে অনুষ্ঠিত হয় গায়ে হলুদ অনুষ্ঠান। নাসরীন আহমেদ ও আরিফ মাহমুদের আয়োজনে সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা অনুষ্ঠানে ছিল বাঙালি ঐতিহ্যবাহী সাজসজ্জা, ফুলের আয়োজন ও আলোকসজ্জা। বর-কনেকে ঘিরে স্বজন ও অতিথিদের মধ্যে ছিল আনন্দ-উচ্ছ্বাস

পরদিন ২৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় Corona-এর World’s Fair Marina Banquet-এ অনুষ্ঠিত হয় নওরিন মাহমুদ ও জুনেল আহমেদের নিকাহ অনুষ্ঠান। সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এ অনুষ্ঠানে পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানান।


নিকাহ শেষে অতিথিরা নবদম্পতির নতুন জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। পারিবারিক আবহে আয়োজিত দুই দিনের অনুষ্ঠানটি স্বজন ও অতিথিদের অংশগ্রহণে আনন্দঘন হয়ে ওঠে।

নূরীন মাহমুদ ও জুনেল আহমেদের নতুন জীবন ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যে পূর্ণ হোক—এটাই পরিবারের স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা।

বর্ণমালা নিউজ | নিউইয়র্ক

Mahfuzur Rahman

Publisher & Editor