বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মুরগির কাবুলি বুটের সালাদ বানাবেন যেভাবে

প্রকাশিত: ০৭:০৯, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১২

উপকরণ

কাবুলি বুট: ২ কাপ

টমেটো: টুকরা আধা কাপ

মুরগির বুকের মাংস: ১ টুকরা

সেদ্ধ ডিম: (কুসুম ছাড়া) ২টা

জলপাই তেল: ১ টেবিল চামচ

পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ

গোলমরিচগুঁড়া: ১ চা–চামচ

লেবুর রস: ১ চা–চামচ

লবণ/পিংক সল্ট: সামান্য

প্রণালি

কাবুলি বুট কয়েক ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। টমেটো বিচি ফেলে টুকরা করে নেবেন। মুরগির মাংস সেদ্ধ করে টুকরা করে নিন। সেদ্ধ ডিম কুসুম ফেলে টুকরা করে রাখুন। জলপাই তেলে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে সালাদ তৈরি করে নিন।

Mahfuzur Rahman

Publisher & Editor