বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কম্বোডিয়ার স্কাম কম্পাউন্ড থেকে উদ্ধার আরো ১০ বাংলাদেশি ফিরছেন কাল

প্রকাশিত: ০৭:০৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১০

কম্বোডিয়ার স্কাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরো ১০ বাংলাদেশি দেশে ফিরছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ফ্লাইটটি দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করবে বলে জানা গেছে।
দেশে ফেরার প্রস্তুতির সময় ভুক্তভোগীরা জানিয়েছেন, তাদের দেশে ফেরা ঠেকাতে কম্বোডিয়ার স্কাম কার্যক্রমের সঙ্গে জড়িত বাংলাদেশি মানব পাচারকারীরা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়েছেন। দেশে ফিরলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিংবা নানা ধরনের সমস্যায় পড়তে হবে—এমন ভয়ও দেখানো হয়েছে বলে তারা জানিয়েছেন। তবে এসব ভয়ভীতি উপেক্ষা করে শেষ পর্যন্ত দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

দেশে ফিরতে যাওয়া ১০ বাংলাদেশি হলেন— মো. আল আমিন, মো. আসাদুজ্জামান, আবু, তাপস রাজবংশী, রামকৃষ্ণ রাজবংশী, মো. তানভীর, মো. নেয়ামতউল্লাহ, আশরাফ আলী, তারেক মিয়া ও সিলন মাহমুদ।

ফেরত আসা এসব কর্মীর অভিজ্ঞতা থেকে কম্বোডিয়ার স্কাম কম্পাউন্ডে বাংলাদেশিদের পাচার, প্রতারণার মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে নেওয়া এবং পরে জোর করে অনলাইন স্কাম কার্যক্রমে যুক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে কম্বোডিয়ার বিভিন্ন স্কাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া বাংলাদেশিদের কয়েক দফায় দেশে ফেরানো হয়েছে। এবার ফিরতে যাওয়া ১০ জনের কাছ থেকেও মানব পাচার ও প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।

Mahfuzur Rahman

Publisher & Editor