বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

‘রোনালদোর মতো বয়সে ফ্রান্সে খেলা সম্ভব নয়’

প্রকাশিত: ০৬:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৬ |

বয়সকে শুধুই একটি সংখ্যা মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তা না হলে ৪১ বছর বয়স পর্যন্ত কেন মাঠ দাপিয়ে বেড়াবেন পর্তুগালের অধিনায়ক।

নিজের রোল মডেলের বয়সের মতোই খেলবেন কিনা জানতে চাওয়া হয়েছিল কিলিয়ান এমবাপ্পের কাছে।
জবাবে স্পষ্ট উত্তর দিয়েছেন এমবাপ্পে। তার মতে, ফ্রান্সের হয়ে ৪১ বছর বয়স পর্যন্ত খেলা সম্ভব নয়। জার্মানির সংবাদ মাধ্যম ‘বিল্ডকে’ দেওয়া সাক্ষাৎকারে ফ্রান্সের অধিনায়ক বলেছেন, ‘সত্যি বলতে, যে দেশের হয়ে খেলি তা বিবেচনা করলে এটা সম্ভব নয়... ফ্রান্স আমাকে কখনোই ৪১ বছর বয়সে খেলতে দেবে না।

ক্রিশ্চিয়ানো প্রমাণ করেছেন যে, শারীরিকভাবে ও মানসিকভাবে ফিট থাকলে দীর্ঘদিন ধরে এই পর্যায়ে খেলে যাওয়া যায়। তবে আমার ক্ষেত্রে, এমনটা হওয়ার সম্ভাবনা দেখি না।’
রিয়াল মাদ্রিদে নাম লেখানোর পর নিজের কাজটা ঠিকঠাক করলেও মেজর শিরোপার দেখা পাননি এমবাপ্পে। তবে জোসে মরিনহোর ওপর এবার ভরসা রাখছেন তিনি।

যদিও মৌসুমের শুরুটা ভালো হয়নি। ২৭ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘জোসে মরিনিয়ো অত্যন্ত বুদ্ধিমান। এ জন্যই তিনি ক্যারিয়ারে এত বড় সাফল্য অর্জন করতে পেরেছেন। ফুটবলারদের খুব কাছের তিনি এবং আমাদের প্রতি তার সত্যিকারের আগ্রহ রয়েছে। তিনি একজন নেতা, আমাদের কাছ থেকে সেরাটা কীভাবে বের করে আনতে হয়, তা তিনি ঠিক জানেন।

আগামীকাল রাতে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে নেশনস লিগ শুরু করবে ফ্রান্স। 

Mahfuzur Rahman

Publisher & Editor