ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নির্দেশ দিয়েছে তিনটি শীর্ষস্থানীয় গণমাধ্যম- সিএনএন, এমএস নাউ এবং পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের অধিকার অবিলম্বে পুনর্বহাল করতে।
এক রুলিংয়ে আদালত জানিয়েছে, এই তিন গণমাধ্যমের সাংবাদিকদের প্রেস পাস বা প্রবেশাধিকার হঠাৎ বাতিল করার সিদ্ধান্তটি ছিল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং যথাযথ আইনি প্রক্রিয়ার চরম লঙ্ঘন।
মার্কিন ডিস্ট্রিক্ট জজ টিমোথি কেলি (যিনি ট্রাম্পেরই প্রথম মেয়াদে মনোনীত হয়েছিলেন) তিন গণমাধ্যমের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ জারি করেন।
আদালত উল্লেখ করে, কোনো ধরনের আগাম নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে হঠাৎ করে প্রেস পাস বাতিল করা সাংবিধানিক অধিকার হরণের শামিল।
এর আগে ট্রাম্প প্রশাসন গণমাধ্যমগুলোর বিরুদ্ধে ভুয়া তথ্য প্রকাশ এবং জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ তুলে তাদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল।
তবে বিচারক কেলি জানান, সরকারের এই সিদ্ধান্তের পেছনে জাতীয় নিরাপত্তার কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
এই রায়ের মাধ্যমে আপাতত হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশাধিকার ফিরে পেল তিন গণমাধ্যম। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি
Publisher & Editor