শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় হাসপাতালে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের মৃত্যু

প্রকাশিত: ০১:৪৮, ১৯ সেপ্টেম্বর ২০২৬ |

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বাংলাদেশ সময় ১৫ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।Politics

দলীয় সূত্রে জানা যায়, মৃত্যুর আগে দুই থেকে তিন দিন ধরে অসুস্থতা অনুভব করছিলেন আলতাফ হোসেন। ১৫ সেপ্টেম্বর হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার পর তিনি বমি করতে থাকেন। পরে তাকে ঢাকার উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।

আলতাফ হোসেন ছিলেন নতুন বাংলা ছাত্র সমাজের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। পরবর্তী সময়ে তিনি জাতীয় পার্টির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য হিসেবে তিনি সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন।Death & 

তার মৃত্যুতে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

শোকবার্তায় তারা বলেন, আলতাফ হোসেন ছিলেন জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ ও ত্যাগী নেতা। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই শোক কাটিয়ে ওঠার জন্য পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

দলীয় নেতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য দোয়া করেন।

Mahfuzur Rahman

Publisher & Editor