‘ভুয়া খবর’ পরিবেশনের অভিযোগ তুলে সংবাদভিত্তিক কেবল নেটওয়ার্ক সিএনএন, এমএস নাও এবং রাজনৈতিক ওয়েবসাইট পলিটিকোকে হোয়াইট হাউসে প্রবেশের ওপর অবিলম্বে কার্যকর নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ভুয়া সংবাদ সিএনএন, এমএস নাও (যারা দর্শকপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতার অভাবে সম্প্রতি তাদের নাম এমএসএনবিসি থেকে পরিবর্তন করেছে!) এবং পলিটিকোকে’ লাগাতার মিথ্যা সংবাদ প্রকাশের কারণে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করতে পেরে তিনি গর্বিত।
তিনি পলিটিকোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেন, সংস্থাটি টিকে থাকার জন্য জো বাইডেনের সাবেক প্রশাসনের অধীনে মার্কিন সরকার থেকে আইনি ভিত্তিহীন আট মিলিয়ন ডলারের সাবস্ক্রিপশন নিয়েছে, যা তার মতে সরাসরি দুর্নীতির শামিল।
মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেন, প্রেসিডেন্ট, ট্রাম্প প্রশাসন কিংবা যুক্তরাষ্ট্রকে নিয়ে গণমাধ্যমগুলোর ক্রমাগত কল্পকাহিনী ও মিথ্যা রটানোর কোনো সুযোগ দেওয়া উচিত নয়। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন যে ভবিষ্যতে অন্য ‘ভুয়া সংবাদমাধ্যমগুলোর’ বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে। সূত্র: মিডল ইস্ট আই
Publisher & Editor