শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইরানে এই মুহূর্তে যেকোনো কিছু ঘটে যেতে পারে: ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত: ০৬:২১, ১৮ সেপ্টেম্বর ২০২৬ |

ইরানের বিরুদ্ধে চরম সামরিক ব্যবস্থা গ্রহণ করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে পুরোপুরি ‘নিশ্চিহ্ন’ করার ক্ষমতা প্রয়োগ করবেন কি না, তা নিয়ে গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করার এই মুহূর্তে 'যেকোনো কিছু ঘটে যেতে পারে।'

ইরানের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ ও বৈরী আচরণের জবাবে ওয়াশিংটন ঠিক কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে-তা নিয়ে ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। ট্রাম্পের এমন কড়া হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিল। সূত্র: আল-জাজিরা

Mahfuzur Rahman

Publisher & Editor