বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

পরীমনির বায়োপিকে কাজ করা হবে চ্যালেঞ্জিং: দীঘি

প্রকাশিত: ০৭:০৯, ১০ সেপ্টেম্বর ২০২৬ |

ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি সেই শৈশব থেকেই রুপালি পর্দায় হাতেখড়ি। শিশুশিল্পী হিসেবেই জনপ্রিয়তা পান। তবে এখন তিনি নায়িকা হিসেবেই নিয়মিত কাজ করে যাচ্ছেন। এর মধ্যে কয়েকটি সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। নায়িকা হিসেবে প্রার্থনা ফারদিন দীঘির কয়েকটি সিনেমা হলো— ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’, ‘তুমি আছো তুমি নেই’ ও ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ প্রমুখ। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী পরীমনির বায়োপিকে কাজ করার কথাও বলেছেন। এটি বেশ চ্যালেঞ্জিং একটি কাজ হবে বলেও মনে করেন তিনি। কেন পরীমনির বায়োপিকে কাজ করতে চান সেটিও জানান দীঘি। 

অভিনেত্রী বলেন, কোনো একটি অনুষ্ঠানে পরীমনি বলেছিলেন—'তার বায়োপিকে তিনি নিজেই অভিনয় করবেন। কারণ অন্য কেউ পারবে না।' এ বিষয়টি চ্যালেঞ্জ হিসাবেই কাজটি করতে আগ্রহী হয়েছি। আমার মনে হয় তার বায়োপিক যদি হয়, তাহলে এটি দারুণ একটি এন্টারটেইমেন্ট বায়োপিক হবে।’

উল্লেখ্য, অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘বিদায়’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।

Mahfuzur Rahman

Publisher & Editor