বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব না: মেঘনা আলম

প্রকাশিত: ০৭:০৮, ১০ সেপ্টেম্বর ২০২৬ |

বিনোদন জগতের মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম ব্যক্তিগত জীবন, পোশাক ও সামাজিক অবস্থান নিয়ে নানা সময় নেটিজেনদের মাঝে আলোচনায় থাকেন। এবার আলোচনায় নিজের ব্যক্তিগত পছন্দ, পর্দা করা এবং গণমাধ্যমে তার পুরোনো ছবি প্রকাশের বিষয়ে নিয়ে। সেই সমালোচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এ অভিনেত্রী।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মেঘনা আলম লিখেছেন— আমি মাথায় কাপড় দিয়ে থাকি প্রায় দুই বছর। এদিকে মিডিয়া সব নিউজ করে আমার আগের ক্লিভেজ শো করা। একজন নারীর চয়েস, কমফোর্ট, মডেস্টি— সব কিছুর চেয়ে ভিউ বেশি গুরুত্বপূর্ণ। ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে মেঘনা আলমের এসব বক্তব্য প্রকাশের পর শুরু হয়েছে নেটিজেনদের মাঝে নানা আলোচনা-সমালোচনা। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন, আবার কেউ ভিন্নমতও জানাচ্ছেন। তবে নিজের অবস্থান ও ব্যক্তিগত পছন্দ নিয়ে স্পষ্ট করেছেন এ মডেল ও রাজনীতিবিদ।

এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছিলেন মেঘনা আলম। সেখানে তিনি দাবি করেন, 'এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে জড়াননি তিনি। তবু আমাকে কত অপবাদ দেওয়া হয়, শুধু ধর্মীয় লেবাসে না থাকার কারণে।’

তিনি বলেন, শুধু পোশাক বা ধর্মীয় অনুশাসন অনুসরণ না করার কারণে একজন নারীকে নিয়ে নানা ধরনের অপবাদ ছড়ানো হয়। একই সঙ্গে একজন নারীর ব্যক্তিগত পছন্দ ও জীবনযাপনের সিদ্ধান্তকে সম্মান করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মেঘনা আলম।

সমাজের দ্বিমুখী মানসিকতার সমালোচনাও করেন মেঘনা আলম। অভিযোগ করে তিনি বলেন, নৈতিকতা ও ধর্মের মুখোশ পরে থাকা কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ কিংবা ভাইরাল অডিও ছড়িয়ে পড়লেও তাদের নির্দোষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়। আর এমন সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলে মেঘনা আলম বলেন, ‘এ কেমন দুনিয়া?’ একই সঙ্গে পুরোনো ছবি ও বর্তমান জীবনযাপনের মধ্যে পার্থক্য তুলে ধরে গণমাধ্যমের সংবাদ পরিবেশনের ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন মেঘনা আলম।

Mahfuzur Rahman

Publisher & Editor