বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

পোশাক তো নয় যেন দলিল, মিউজ হিসেবে আত্মপ্রকাশ কারিনার

প্রকাশিত: ০৭:০৭, ১০ সেপ্টেম্বর ২০২৬ |

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও প্রখ্যাত ডিজাইনার ব্র্যান্ড ঋতু কুমারের সম্পর্কের কথা অনেকেই জানেন। পোশাকশিল্পীর সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক শুধু ফ্যাশন ক্যাম্পেন বা শো-স্টপারের সীমাবদ্ধ নেই। বরং আবেগ, ঐতিহ্য ও পারিবারিক সম্পর্কের মেলবন্ধনের একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে। 

এর আগে ২০১২ সালে পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে বিয়ের সময় ভোপালের বেগম ও কারিনা কাপুরের শাশুড়ি বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের রাজকীয় বিয়ের পোশাকটি নিখুঁতভাবে রেস্টোর করে নতুন রূপ দিয়েছিলেন স্বয়ং ঋতু কুমার। এবার সেই সংস্থারই কিউরেট করা কুট্যুর কালেকশনের মিউজ হিসেবে আত্মপ্রকাশ করলেন সাইফপত্নী কারিনা কাপুর।

এই নতুন কুট্যুর কালেকশনের মূল আকর্ষণ ছিল অভিনেত্রী কারিনার পরা ‘জয়সালমীর জ্যাকেট ও স্কার্ট’, যা রাজস্থানের ঐতিহাসিক স্থাপত্যশৈলী থেকে অনুপ্রাণিত। সমকালীন আধুনিক সেলুলয়েটে ঐতিহ্যবাহী ব্লকে তৈরি রাজকীয় পোশাকটি তৈরি করতে ৬০০ ঘণ্টারও বেশি সময় লেগেছে। জয়সালমীর জ্যাকেটে তার রাজকীয় ফ্যাশন ক্যাম্পেনে ইতিহাসের দলিল।

এ পোশাকটিতে ‘আড়ি’, ‘টিকি’ এবং রাজকীয় ‘জারদৌসি’ এমব্রয়ডারির কাজ করা হয়েছে। কারিনার লুকটিকে আরও মোহময় করতে এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ভিনটেজ ইয়াররিংস ও উজ্জ্বল পোলকি বোতাম।

এ প্রসঙ্গে কারিনা কাপুর খান বলেন, ‘শাশুড়ির রাজকীয় পোশাকটি ঋতু কুমার আমার বিয়ের জন্য রেস্টোর করেছিলেন। আজ তাদের নতুন অধ্যায়ে যুক্ত হতে পেরে মনে হচ্ছে জীবন যেন এক পূর্ণ বৃত্ত অতিক্রম করল।’

Mahfuzur Rahman

Publisher & Editor