গ্রীষ্মকালীন ভ্রমণে এ বছর উড়োজাহাজের টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে বাজেট ভ্রমণকারীরা বেশি চাপে পড়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠান কায়াক এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি বছর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটের গড় ভাড়া সর্বোচ্চ ৩১ শতাংশ বেড়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের গড় ভাড়া বেড়েছে ২২ শতাংশ।
বিশ্লেষকদের মতে, টিকিটের দাম বাড়ার পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে মূল্যস্ফীতি এবং বিমান জ্বালানির দাম বৃদ্ধি অন্যতম।
ফেব্রুয়ারির শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়েছে। এতে বিমান পরিচালনার ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। বিমান সংস্থাগুলোর মোট পরিচালন ব্যয়ের প্রায় এক-চতুর্থাংশই জ্বালানি খাতে ব্যয় হয়।
উচ্চ ভাড়ার কারণে অনেক পর্যটক ভ্রমণ বাতিল করছেন না।
বরং অনেকে শেষ মুহূর্তে টিকিট বুকিং করছেন। কেউ কেউ ট্রেনে ভ্রমণের সিদ্ধান্ত নিচ্ছেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে অনেক মানুষ জ্বালানির দাম বাড়লেও সড়কপথে ভ্রমণ চালিয়ে যাচ্ছেন। তবে খরচ কমাতে অনেকে আগের তুলনায় কাছাকাছি গন্তব্য বেছে নিচ্ছেন।
Publisher & Editor