মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মহাকাব্যিক জয় জেংয়ের

প্রকাশিত: ০৬:৫৬, ০৮ সেপ্টেম্বর ২০২৬ |

অবিশ্বাস্য! ইউএস ওপেনে যেন রুপকথার গল্পই লিখে চলেছেন চীনের টেনিস তারকা ঝেং ছিনওয়েন। বড় ব্যবধানে পিছিয়ে থেকেও জয় তুলে নিয়েছেন তিনি। সাবেক বিশ্ব নম্বর ওয়ান ও সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন ইগা শিয়াতেককে সরাসরি সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ২৩ বছর বয়সী এই টেনিস তারকা।

নিউ ইয়র্কের ট্র্যাকে সোমবারের শেষ ষোলোর ম্যাচটি প্রথম থেকেই ছিল রোমাঞ্চে ভরপুর। ম্যাচের শুরুতে একছত্র আধিপত্য বিস্তার করে সাবেক চ্যাম্পিয়ন শিয়নতেক টানা ৫টি গেম জিতে নেন।

তবে প্রথম সেটে ০-৫ ব্যবধানে পিছিয়ে থেকেও অসাধারণ পারফরম্যান্স উপহার দেন ঝেং। পরপর ৭টি গেম জিতে নিয়ে ৭-৫ ব্যবধানে প্রথম সেটটি পকেটে পুরে নেন এই চীনা লড়াকু। প্রথম সেটের সেই মোমেন্টাম ধরে রেখে দ্বিতীয় সেটেও আধিপত্য বজায় রাখেন তিনি এবং ৬-৩ ব্যবধানে সেট ও ম্যাচ জিতে মাঠ ছাড়েন। তাতেই নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনাল

এর ঠিক দুই দিন আগেই ম্যাডিসন কিসের বিপক্ষে শেষ সেটে ০-৫ পিছিয়ে থেকে ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে এক অবিশ্বাস্য জয় তুলে নিয়েছিলেন তিনি। ক্যারিয়ারে পর পর দুই ম্যাচে ০-৫ পিছিয়ে থেকেও এমন অলৌকিক কামব্যাক টেনিস বিশ্বের ইতিহাসে লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে ঝেং ছিনওয়েনের মুখোমুখি হবেন চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী কাজাখস্তানের এলেনা রিবাকিনা।

Mahfuzur Rahman

Publisher & Editor