রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার এই সালাদ বানাতে পারবেন বাড়িতেই, জেনে নিন রেসিপি

প্রকাশিত: ০৮:০৮, ০৬ সেপ্টেম্বর ২০২৬ |

উপকরণ

আলু কিউব ১ কাপ (সেদ্ধ)

গাজর কিউব আধা কাপ (সেদ্ধ)

মটরশুঁটি সিকি কাপ (সেদ্ধ)

আপেল কিউব আধা কাপ

ডিম সেদ্ধ ২টি (কিউব করা)

হাড় ছাড়া মুরগি ১ কাপ (সেদ্ধ ও কিউব করা)

মেয়নেজ এক কাপের তিন ভাগের এক ভাগ

টমেটো কেচাপ ৩ চা-চামচ

ঘন ক্রিম ২ চা-চামচ

গোলমরিচের গুঁড়া সামান্য

লেবুর রস ১ টেবিল চামচ

চিনি ১ টেবিল চামচ

লবণ স্বাদমতো।

প্রণালি

ড্রেসিংয়ের সব উপকরণ প্রথমে একসঙ্গে মিশিয়ে নিন। এরপর একটি বড় বাটিতে আলু, গাজর, মটরশুঁটি, আপেল, ডিম ও চিকেন মিশিয়ে নিন। ড্রেসিং ঢেলে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে পরিবেশনের পাত্রে রাখুন। ১ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor