শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সবজিতে কীভাবে আচারের স্বাদ আনবেন? দেখুন আচারি সবজির রেসিপি

প্রকাশিত: ০৩:৫৩, ০৫ সেপ্টেম্বর ২০২৬ |

উপকরণ
পেঁপে আধা কাপ

পটোল আধা কাপ

মিষ্টিকুমড়া আধা কাপ

আলু আধা কাপ

বরবটি সিকি কাপ

হলুদগুঁড়া আধা চা-চামচ

লবণ স্বাদমতো

শর্ষের তেল এক-তৃতীয়াংশ কাপ

আস্ত শুকনা মরিচ ৬-৭টি

আস্ত রসুন ১০ কোয়া

তেজপাতা ২টি

আস্ত পাঁচফোড়ন আধা চা-চামচ

পাঁচফোড়নবাটা ১ চা-চামচ

মরিচগুঁড়া আধা চা-চামচ

ধনেগুঁড়া আধা চা-চামচ

তেঁতুলের ক্বাথ ২ টেবিল চামচ

চিনি।

প্রণালি
সব সবজি ধুয়ে সমান আকারে কিউব করে কেটে সামান্য লবণ ও হলুদ মিশিয়ে অল্প পানিতে ভাপিয়ে রাখুন।

কড়াইয়ে শর্ষের তেল গরম করে নিন।

ধোঁয়া উঠলে আঁচ কমিয়ে শুকনা মরিচ, আস্ত রসুন, তেজপাতা ও পাঁচফোড়ন ফোড়ন দিন।

এরপর পাঁচফোড়নবাটা, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

মসলা কষানো হয়ে গেলে ভাপানো সবজি মিশিয়ে ঢেকে ৫ থেকে ৭ মিনিট রান্না করুন।

সবজি সেদ্ধ হয়ে এলে তেঁতুলের ক্বাথ ও চিনি মিশিয়ে স্বাদ ঠিক করে নামিয়ে পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor