মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বুমরাহর কীর্তি এখন ইংল্যান্ডের পেসারের

প্রকাশিত: ০৬:২০, ৩১ আগস্ট ২০২৬ | ১৩

লর্ডসে দুর্দান্ত জয় পেয়েছে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ১৯৪ রানের বিশাল জয়ে অনবদ্য অবদান ওলি রবিনসনের।

দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেওয়ার পুরস্কারও পেয়েছেন তিনি। ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডের পেসার।

তবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে একটি কীর্তিও গড়েছেন রবিনসন। কমপক্ষে ২০ টেস্ট খেলেছেন এমন বোলারদের মধ্যে এখন সেরা বোলিং গড় তার।

পরিসংখ্যান অবশ্য গত ১০০ বছরের। তার বোলিং গড় ১৯.৫৩।
রবিনসন পেছনে ফেলেছেন জাসপ্রীত বুমরাহর কীর্তিকে। ভারতীয় পেসারের বোলিং গড় এখন ১৯.৭৯।

৫২ টেস্ট বুমরাহর উইকেট ২৩৪। সেরা বোলিং ৩৭ রানে ৬ উইকেট।

অন্যদিকে ২৩ টেস্ট খেলা রবিনসনের উইকেট সংখ্যা ৯৯। ৩২ বছর বয়সী পেসারের সেরা বোলিং ৩৯ রানে ৫ উইকেট। বর্তমানে দুর্দান্ত ছন্দে আছেন তিনি।

সর্বশেষ তিন টেস্টে ম্যাচসেরা হয়েছেন। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা প্রথম টেস্টে ম্যাচসেরার স্বীকৃতি জোটে তার কপালে। তিন টেস্টে শেষ তার উইকেট ২৩।

Mahfuzur Rahman

Publisher & Editor