রবিবার, ৩০ আগস্ট ২০২৬

উম আলির রেসিপি

প্রকাশিত: ০৩:৩০, ২৯ আগস্ট ২০২৬ | ১৭

উপকরণ
পাফ পেস্ট্রি শিট ৪টি, দুধ ১ লিটার, চিনি আধা কাপ, হেভি ক্রিম ১ কৌটা, এলাচিগুঁড়া আধা চা–চামচ, কিশমিশ ৩ টেবিল চামচ, কাজুবাদামকুচি ২ টেবিল চামচ, কাঠবাদামকুচি ২ টেবিল চামচ, পেস্তাবাদামকুচি ২ টেবিল চামচ ও নারকেলকুচি ২ টেবিল চামচ।

প্রণালি
পাফ পেস্ট্রি ছোট টুকরা করে ওভেনে হালকা মুচমুচে করে নিন। একটি পাত্রে দুধ, চিনি ও এলাচিগুঁড়া দিয়ে গরম করুন। ফোটাতে হবে না। একটি ওভেনপ্রুফ ক্যাসারোল বা বাটিতে টোস্ট করা পেস্ট্রি ছড়িয়ে দিন।

এরপর গরম দুধের মিশ্রণ ঢেলে সবকিছু ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। এর ওপর কিশমিশ, বাদামকুচি ও নারকেলকুচি ছিটিয়ে দিন। পাফ পেস্ট্রি দুধ খানিকটা টেনে নিলে ওপর থেকে হেভি ক্রিম ছড়িয়ে দিন।

এবার ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ওভেনে ২০–২৫ মিনিট বেক করুন। ওপরটা সোনালি ও হালকা ক্রিস্পি হয়ে এলে নামিয়ে নেবেন।

Mahfuzur Rahman

Publisher & Editor