রবিবার, ৩০ আগস্ট ২০২৬

স্মার্টফোন থেকে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়া ঠেকাতে যা করবেন

প্রকাশিত: ০৩:২৬, ২৯ আগস্ট ২০২৬ | ১৭

স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী। সকালে থেকে শুরু করে রাত অবধি আমরা যত ধরণের কাজ করি তার বেশিরভাগ কাজ স্মার্টফোন নির্ভর। ব্যক্তিগত তথ্য, বিকাশ লেনদেন, ছবি- ভিডিও সবকিছু আমরা স্মার্টফোনে স্টোর করে রাখি। এগুলো ফাঁস হয়ে গেলে আমাদের জন্য তা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। আবার অর্থনৈতিকভাবেও ক্ষতি হতে পারে। তাই স্মার্টফোন নিরাপদভাবে ব্যবহারের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। আসুন জেনে নেই স্মার্টফোনের সুরক্ষায় কী কী করবেন। 

ফোনের লক দেওয়ার ক্ষেত্রে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এমন কোনো পাসওয়ার্ড দেয়া যাবে না যেটা সহজেই অনুমানযোগ্য। যেমন: ১-৭ ডিজিট, নিজের নাম, জন্ম তারিখ ইত্যাদি।

ফোনে সন্দেহজনক কোনো লিংক আসলে তাতে ক্লিক করা যাবে না। অনেক সময় দেখা যায় লোভনীয় অফার দিয়ে বলে এই লিংকে ক্লিক করুন। এসব ক্ষেত্রে সচেতন হতে হবে। 

অফিসিয়াল অ্যাপের বাইরে থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে। 

ফোনে কোন গুরুত্বপূর্ণ বা ব্যক্তিগত ছবি থাকলে অ্যাপ লক দিয়ে রাখা ভালো অথবা লক ফোল্ডারে রাখা যেতে পারে। 

ফোন অন্যের হাতে গেলে আপনার গুরত্বপূর্ণ তথ্য কপি করে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অন্য কারোর কাছে ফোন দিলে অবশ্যই সতর্ক থাকতে হবে বা ফোন লক করে রাখতে হবে। 

ফোন বদলানোর আগে সতর্কতা অবলম্বন করতে হবে। ফোন বিক্রির ক্ষেত্রে ফোন থেকে সব রিসেট মেরে তবেই অন্যের কাছে ফোন বিক্রি করবেন। 

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। একই পাসওয়ার্ড সব একাউন্টের ক্ষেত্রে দেওয়া যাবে না। কারণ আপনার একটি অ্যাকাউন্ট যদি কোনোভাবে হ্যাক হয়ে যায় তবে অন্যগুলোও হ্যাক হওয়ার সম্ভাবনা বাড়ে। 

ফোন ও অনলাইন অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুণ। অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অপশন চালু রাখুন। ব্যক্তিগত জিনিস সংরক্ষিত জায়গায় রাখুন। প্রয়োজন ছাড়া তথ্যের অতিরিক্ত কপি রাখা থেকে বিরত থাকুন। অনেকের ধারণা ফোন হ্যাক করলেই চুরি সম্ভব। তবে ব্যবহারকারীর খামখেয়ালি, দুর্বল পাসওয়ার্ড ও ক্ষতিকর অ্যাপের ব্যবহারের ফলেও গুরত্বপূর্ণ ও ব্যক্তিগত ছবি, ভিডিও অন্যের হাতে খুব সহজেই চলে যেতে পারে। 

Mahfuzur Rahman

Publisher & Editor