চেস্টারের সুবারু পার্কে রোমাঞ্চকর এক ম্যাচই হয়েছে। মাঠের লড়াইয়ে বিন্দুমাত্র ছাড় দেয়নি ফিলাডেলফিয়া ইউনিয়ন-ইন্টার মায়ামি।
তবে ২-২ ড্রয়ের ম্যাচটা ঘটনাবহুলও হয়েছে।
ম্যাচের শেষ দিকে লেগে যায় দুই দলের খেলোয়াড়দের মারামারি। যোগ করা সময়ের ১২ মিনিটে দ্বন্দ্বে জড়ান ইয়ানিক ব্রাইট ও কাভান সুলিভান। তাতে দুজনই লাল কার্ড দেখেন।
তবে ঘটনার শুরু হয় বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের বড় ভাই কুইন সুলিভানের সঙ্গে মায়ামির ইয়ান ফ্রের বাদানুবাদে। তাদের বাগবিতণ্ডার জেরে ব্রাইট-কাভান ধাক্কাধাক্কি করলে রেফারি দুজনকে লাল কার্ড দেখান। বিপরীতে কুইন দেখেন হলুদ কার্ড।
এর আগে লিওনেল মেসির সঙ্গে বাদানুবাদে জড়ান কুইন।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার মেসির বুকে আলতো স্পর্শ করলে আর্জেন্টিনা ও মায়ামির অধিনায়ক কুইনকে চড় মারেন। পর মুহূর্তেই মেসির দিকে তেড়ে যান কুইন। পরে দুজন মাথা ঠুকাঠুকি করে তর্কেও জড়ান। পরে রেফারি এসে দুজনকে আলাদা করেন দেন। তবে নির্দিষ্ট কি কারণে তাদের মধ্যে বাদানুবাদ লেগেছিল তা এখন পর্যন্ত জানা যায়নি।
এর আগে ম্যাচের ১১ মিনিটে ইন্ডিয়ানা ভাসিলেভের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। ২১ মিনিটে মেসির সহায়তায় দানিয়েল পিন্টার গোল করে মায়ামিকে সমতায় ফেরান। ৫ মিনিট পরই আসে ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। ফিলাডেলফিয়ার বক্সে মার্কিংয়ে রাখা একজনকে কাটিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করেন মেসি। এরপর আকাশ পানে চেয়ে বাবাকে স্মরণ করেন। বিপরীতে ৫৮ মিনিটে নিল পিয়েরের গোলে সমতায় ফেরে ফিলাডেলফিয়া।
Publisher & Editor