বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

এমিলিয়ানো মার্তিনেজ কি ক্লাব ফুটবলে অচল হয়ে পড়ছেন

প্রকাশিত: ০৯:০৪, ২০ আগস্ট ২০২৬ |

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের ক্লাব ফুটবল ক্যারিয়ার নিয়ে উঠছে বড় প্রশ্ন। একসময় ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহের কেন্দ্রে থাকা মার্তিনেজ এখন যেন সেই জায়গা হারাতে বসেছেন।

গত বছর অ্যাস্টন ভিলার কাছ থেকে বিদায় নেওয়ার পর কোন ক্লাবই মার্তিনেজকে না কেনায় আবারো ভিলাতেই ফিরে আসেন। এবারো তার প্রতি কেউ আগ্রহ দেখাচ্ছে না। উল্টো ভিলা নতুন গোলকিপার হিসেবে জাপানের জিওন সুজুকিকে নিয়ে এসেছে। 

গত বছর বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেড—বড় চার ক্লাব হন্যে হয়ে গোলকিপার খুঁজছিল।

কিন্তু কোনো ক্লাবই মার্তিনেজকে দলে নেওয়ার চেষ্টা করেনি। চলমান গ্রীষ্মকালীন দলবদলেও জুভেন্টাস নাকি তাকে নিতে চেয়েও সেই পরিকল্পনা থেকে সরে এসেছে। 
এরই মধ্যে বর্তমান ক্লাব অ্যাস্টন ভিলা তরুণ গোলকিপার জিওন সুজুকিকে দলে ভিড়িয়েছে। এতে ভিলায় মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জেগেছে।

মার্তিনেজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মাত্রাও বেড়েছে। এক পোস্টে তাকে নিয়ে বলা হয়েছে, ‘ক্লাব ফুটবলে মার্তিনেজকে উপেক্ষা করার বিষয়টি এখন বিব্রতকর হয়ে উঠছে। কেউই অতিমূল্যায়িত মার্তিনেজকে নিজেদের গোলকিপার হিসেবে চায় না।’

তবে আর্জেন্টিনা জাতীয় দলে ৩৪ ছুঁইছুঁই মার্তিনেজের অবস্থান এখনো শক্ত।

যদিও বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। 

Mahfuzur Rahman

Publisher & Editor