শনিবার, ০১ আগস্ট ২০২৬

ঘরের মাঠকে দূর্গ বানাতে চায় ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: ০৫:১৪, ০১ আগস্ট ২০২৬ | ১৩

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বর্ণযুগ ছিল আশির দশক। সে সময় তাদের পরাজিত করা প্রতিপক্ষের জন্য কঠিন ছিল।

টানা ২৯ টেস্ট অপরাজিত থাকার কীর্তি রয়েছে ক্যারিবিয়ানদের।
সেই সব সুদিন আবারও ফেরাতে চায় ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠকে দূর্গ বানাতে চান তারা। এমন ইচ্ছের কথাই জানিয়েছেন অধিনায়ক রোস্টন চেস।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামার আগে এমনটিই জানিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক।
আগামীকাল পাকিস্তানের বিপক্ষে পোর্ট অব স্পেন টেস্ট খেলতে নামার আগে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক চেস বলেছেন, ‘ঘরের মাঠে এখন পর্যন্ত পাওয়া ফল নিয়ে অত্যন্ত আনন্দিত। ঘরের মাঠকে দুর্গ বানাতে চাই আমরা। যেন ক্যারিবিয়ানে খেলতে এসে আমাদের হারানো অনেক কঠিন হয় প্রতিপক্ষের।

পাকিস্তানকে ধবলধোলাই করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। চেস বলেছেন, ‘এটি আমাদের নিজেদের কন্ডিশন, প্রতিপক্ষের চেয়ে আমরা অনেক ভালো চিনি। তাই ঘরের মাঠের সুবিধা পুরোদমে কাজে লাগাতে চাই। এখন পর্যন্ত আমরা সেটা ভালোভাবে করে আসছি। ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় টেস্টেও জয়ের লক্ষ্যে নামবো আমরা।

সর্বশেষ বছর ভঅলো কাটেনি ওয়েস্ট ইন্ডিজের। ১০ টেস্টে জিততে পেরেছিল মাত্র একটি। সে সময়ই ভালো খেলার পণ করেন জানিয়ে চেস বলেছেন, ‘গত বছর কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার পর আমরা পরিকল্পনা সাজিয়েছিলাম এবং বলেছিলাম আমরা নিজেদের এই (বর্তমান পজিশনে) জায়গায় দেখতে চাই। আমরা এখন ঠিক সেখানেই আছি যেখানে পৌঁছাতে চেয়েছিলাম। আমরা আমাদের খেলার মান আরও উন্নত করতে চাই।’

ঘরের মাঠে এখন পর্যন্ত এ বছর ৩ টেস্ট খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার বিপক্ষে এক ড্রয়ের বিপরীতে বাকি দুটিতে জয় পেয়েছে তারা। পাকিস্তানকে প্রথম টেস্টে ৯০ রানে হারানোর আগে লঙ্কানদের বিপক্ষে দুটি ম্যাচ সিরিজের প্রথমটিতে ইনিংস ও ২১৭ রানে জিতেছিল ক্যারিবিয়ানরা।

Mahfuzur Rahman

Publisher & Editor