‘খবর কি রে? কেমন আছিস?
তুই নাকি রোজ কাপড় কাচিস?
ঘর ঝাড়ু দিস, মাজিস বাসন?
তোর বাড়িতে এত শাসন!
মায়া লাগে, খুবই মায়া
হাসিস কেন? এই বেহায়া!’
‘হাসছি তোদের বাক্য শুনে
ফেলিস না পা গুনে গুনে
ইউরোপে কি গেছিস তোরা?
কেমনে চলে জানিস ওরা?
উন্নত দেশ, টাকার খনি
নেইতো গরিব, সবাই ধনী
কিন্তু ওরাও আমার মতো
বাড়িতে কাজ করে কত!
রান্না করে নিজের হাতে
নইলে খাবার উঠবে পাতে?
ছোট বড় সবাই খাটে
পিঁয়াজ রসুন মসলা বাটে
নেই বাড়িতে কাজের মানুষ
মিছেই ওড়াস কথার ফানুস।
লজ্জা কিসের নিজের কাজে?
কষ্ট করে নিজের মা যে—
দেখিস না তা? কেমন লাগে?
মাকে ভাবিস সবার আগে।
Publisher & Editor